Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৭ ডিসেম্বর ২০২৫

তফসিল ঘোষণার তারিখ ঠিক হয়নি: ইসি সচিব

তফসিল ঘোষণার তারিখ ঠিক হয়নি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো গতিতে এগোলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণার পরিকল্পনা ছিলো। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও ইঙ্গিত দিয়েছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল আসতে পারে। তবে বাস্তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি, যা নির্বাচন ঘিরে অনিশ্চয়তার আরেকটি মাত্রা যোগ করেছে।

এদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক। বৈঠকে নির্বাচন আয়োজনের প্রযুক্তি, লজিস্টিকস, মানবসম্পদ, নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন ইসির সদস্যরা। সভায় উপস্থিত ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 

সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে মিটিংয়ে আছি। তবে নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি।

ইসি সচিব দাবি করেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দিন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।

সাংবাদিকদের জন্য আয়োজন করা কর্মশালায় আখতার আহমেদ ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’, ‘আচরণবিধি ২০০৮’ এবং ‘নির্বাচন কর্মকর্তা আইন, ১৯৯১’-এর সর্বশেষ সংস্করণ ও প্রাসঙ্গিক প্রয়োগ সম্পর্কে দিকনির্দেশনা তুলে ধরেন। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

তফসিল ঘোষণার তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্বাচন ঘিরে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি দ্রুতগতিতে সামনে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতার জয়, জাম্বিয়ায় ৯ সদস্যের দল
তারেক রহমানের অবহেলায় পদত্যাগ ওসমান ফারুকের: ঢাবি অধ্যাপক
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
নতুন চমকে রোমাঞ্চিত তাহসান
গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
টুঙ্গিপাড়ায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ জঙ্গি আ.লীগের আগুনে জ্বলছে টুঙ্গিপাড়া থানা
প্রতি ইউনিয়নে আগুন দেয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
এমপি পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, নতুন ইতিহাস
রামিসা হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না আক্তার খালাস
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
আওয়ামী নাশকতার জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম
ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আটক সাঈদ খোকন ডিবি হেফাজতে