Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৭, ৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন

তফসিল ঘোষণা কাল বা পড়শু: ইসি মাসউদ

তফসিল ঘোষণা কাল বা পড়শু: ইসি মাসউদ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে। কমিশন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর তফসিল প্রকাশ করা হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বুধবার দুই ঘণ্টার মতো বৈঠক শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এরপর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করা হতে পারে। তবে কোনও কারণে যদি বুধবার তা সম্ভব না হয়, তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার।

তিনি আরও জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এ বিষয়ে ইসি সচিবালয় ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে চিঠি দিয়েছে। ভাষণ রেকর্ডের মাধ্যমে তফসিল প্রকাশের প্রস্তুতি চলছে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হবে এ কমিশনের অধীনে প্রথম জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ডের কাজ সম্পন্ন হলে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার দেশের জনগণকে সরাসরি তফসিলের বিস্তারিত জানাবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী