Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ২৫ জানুয়ারি ২০২৬

রোজায় পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

রোজায় পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের তুলনায় কম থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উৎপাদন, আমদানি ও বাজার পরিস্থিতির সামগ্রিক বিশ্লেষণ করে সরকার এ প্রত্যাশা করছে বলে জানান তিনি।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বৈঠকে রমজান সামনে রেখে বাজারের বর্তমান অবস্থা, পণ্যের সরবরাহ, উৎপাদন সক্ষমতা ও আমদানির পরিসংখ্যান বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

শেখ বশিরউদ্দিন বলেন, সরকার বাজারের সার্বিক স্থিতি মূল্যায়ন করেছে এবং উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করা হয়েছে। এ বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় চলতি বছর রমজানে বাজার আরও বেশি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে বিভিন্ন ভোগ্যপণ্যের গড় আমদানির পরিমাণ ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এ বাড়তি আমদানি সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করেছে, যার ফলে বাজারে দাম স্থিতিশীল রয়েছে এবং কিছু ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতাও দেখা যাচ্ছে। সামগ্রিক বিবেচনায় সরকার আশা করছে, রমজানজুড়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। রমজানকে সামনে রেখে এ মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান ও নজরদারি বাড়ানো হবে, যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম নেয়ার সুযোগ না পায়।

তিনি আশ্বস্ত করে বলেন, সরকার বাজারে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেয়া হবে। রমজানে ভোক্তাদের জন্য নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা