Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ৬ জানুয়ারি ২০২৬

রোজায় স্কুল বন্ধ রাখার দাবিতে আইনি নোটিশ 

রোজায় স্কুল বন্ধ রাখার দাবিতে আইনি নোটিশ 
প্রতীকি ছবি

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের কাছে নোটিশ পাঠিয়ে রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চলে আসছে। কিন্তু সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেছে এবং তা অসাংবিধানিক বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল বলেন, স্কুলে সারাদিন ক্লাস করা কোমলমতি শিশু-কিশোরদের জন্য রোজা রাখা কঠিন হয়ে পড়ে। এতে রোজা পালন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পাশাপাশি, রমজান মাসে স্কুল চালু থাকলে শহরগুলোতে তীব্র যানজট হয়, যা সাধারণ জনগণের জন্য ভোগান্তিকর।

নোটিশে বলা হয়েছে, এ বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে বিষয়টি হাইকোর্টে রিটের মাধ্যমে সমাধান করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা