Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এনবিআরের ৫৫৫ কর্মকর্তার একযোগে বদলি ও পদায়ন

এনবিআরের ৫৫৫ কর্মকর্তার একযোগে বদলি ও পদায়ন
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবারও বড় ধরনের রদবদল হয়েছে। এবার মোট ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তার বদলি ও পদায়নের নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগের দিন, সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছিল। কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন দপ্তরে টানা রদবদল চলছে।

শুধু বদলিই নয়, এনবিআর বিলুপ্তির আন্দোলনে জড়িত অভিযোগে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

এদিকে মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চলের সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকেও সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

নিচে বদলিকৃতদের তালিকা দেয়া হলো-

প্রজ্ঞাপন-১
প্রজ্ঞাপন-২  

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা