Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব হস্তান্তর শেষে সবাই নিজ কর্মে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা

দায়িত্ব হস্তান্তর শেষে সবাই নিজ কর্মে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ পেশাগত দায়িত্বে ফিরে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে সরাসরি প্রচারিত হয়।

ভাষণের শেষাংশে তিনি বলেন, নির্বাচন শেষে নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যায় সমাপ্ত হবে। তিনি উল্লেখ করেন, উপদেষ্টারা আনন্দ ও গৌরবের সঙ্গে দায়িত্ব হস্তান্তর করবেন এবং নতুন সরকারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নেবেন। এ শুভ মুহূর্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। তার ভাষায়, জনগণের ভোটই নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত করবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি ভোটারদের হাতেই।

তিনি আরও বলেন, এবারের ভোটের দিন যেন নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে চিহ্নিত হয়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে রাখার আহ্বান জানান তিনি। শেষে দেশবাসীর জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান