Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বঙ্গভবন–সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে তাকে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এমন সম্ভাবনার কথা ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে।

তিনি ব্যাখ্যা করেন, গণঅভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির মাধ্যমে শপথ গ্রহণের সাংবিধানিক বিধান প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে আগস্টে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন এবং বর্তমানে দণ্ডপ্রাপ্ত অবস্থায় কারাগারে রয়েছেন।

এ প্রেক্ষাপটে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রথমে স্পিকার, তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। তারা না থাকলে রাষ্ট্রপতি—প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে—একজন মনোনীত ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন। এছাড়া তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারেন বলে আইনে উল্লেখ রয়েছে।

অন্তর্বর্তী সরকার–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। পরদিন বা তার পরদিন বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের সম্ভাবনাও রয়েছে।

সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন মহামান্যা রাষ্ট্রপতি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা