Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের তিন দিনের মধ্যেই সরকার গঠন

নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

দ্বাদশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আগামী ১৫ বা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করা হবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। তার ভাষায়, ভোটগ্রহণের তিন দিনের মধ্যেই এ প্রক্রিয়া শেষ করা সম্ভব।

শফিকুল আলম বলেন, যদি সবকিছু স্বাভাবিকভাবে এগোয়, তাহলে ১৫ ফেব্রুয়ারিতেই নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। প্রয়োজনে তা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারে। তবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর এ প্রক্রিয়া গড়াবে বলে তিনি মনে করেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাখ্যা আইন মন্ত্রণালয় ও আইন উপদেষ্টা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার অভিযোগ করেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার ১৮০ দিন ক্ষমতায় থাকবে—এমন একটি অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এ অপপ্রচার উদ্দেশ্যমূলক ও অসৎ এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, সরকার শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছে—নির্বাচন শেষ হলে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হবে। এ বিষয়ে কোনও দ্বিধা বা বিভ্রান্তির সুযোগ নেই।

১৮০ কার্যদিবস প্রসঙ্গটি ব্যাখ্যা করে উপ-প্রেস সচিব বলেন, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। ১৮০ কার্যদিবসের বিষয়টি ওই পরিষদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, সরকারের ক্ষমতা ধরে রাখার সঙ্গে নয়। এ বিষয়টি সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আগেও একাধিকবার পরিষ্কার করেছেন বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ