Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পথে নতুন সংসদ

২৯৭ এমপির গেজেট প্রকাশ, বাকি তিন আসনে অপেক্ষা

২৯৭ এমপির গেজেট প্রকাশ, বাকি তিন আসনে অপেক্ষা
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম-ঠিকানা সম্বলিত সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে গেজেটটি জারি করা হয়।

এবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে। তবে আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত থাকায় সেগুলোর গেজেট প্রকাশ করা হয়নি। এছাড়া শেরপুর-৩ আসনে এক জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত রয়েছে। ফলে আপাতত ২৯৭ আসনের ফলাফলের ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হয়েছে।

ইসি সচিব জানান, বেসরকারিভাবে ঘোষিত ফলাফল যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয়সহ অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। প্রটোকল, নিরাপত্তা ও আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিলো ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। একই দিনে সংবিধান সংস্কার সংক্রান্ত কয়েকটি প্রস্তাবের ওপর জাতীয় গণভোটও অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ভিত্তিতে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। অন্যদিকে ২৯৯ আসনের একীভূত ফলাফলে গণভোটে ভোটদানের হার দাঁড়িয়েছে ৬০.২৬ শতাংশ।

দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাকি আসনগুলো স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীরা অর্জন করেছেন।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন সবার নজর শপথ অনুষ্ঠানের দিকে—যেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।

এখানে ক্লিক করে পূর্নাঙ্গ গেজেটটি দেখুন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের