Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গণতন্ত্রে ফেরার ভোট: দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

গণতন্ত্রে ফেরার ভোট: দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড়ও বাড়ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোট হচ্ছে। নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এ নির্বাচনে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটি এবার নির্বাচনে নেই।

মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি, যারা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী নিয়ে দ্বিতীয় অবস্থানে, তাদের প্রতীক হাতপাখা। জামায়াতের ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির ১৯৮ জন লাঙ্গল প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণে রয়েছে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের বড় উপস্থিতি। নিবন্ধিত ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক অনুমোদন পেয়েছেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে, যেখানে মোট বুথ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। এর মধ্যে পুরুষ বুথ প্রায় ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী বুথ প্রায় ১ লাখ ২৯ হাজার ৬০২টি। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে এবং গাজীপুর-২ আসন কেন্দ্রসংখ্যার দিক থেকে বৃহত্তম নির্বাচনী এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর অনুষ্ঠিত এ নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় নতুন অধ্যায় রচনা করবে কি না, সেদিকে এখন সবার নজর।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা