Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন এনসিপির এমপিরা

শপথ নিলেন এনসিপির এমপিরা
ছবি: সংগৃহীত

অবশেষে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দুপুর দেড়টার কিছু আগে এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ নেন। এর আগে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিলো, তারা শপথ না-ও নিতে পারেন।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর বিজয়ী এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এনসিপিও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিলো। তবে শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয় দলটি।

একই ইস্যুতে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার ঘোষণা দিলেও পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করে।

রাজনৈতিক অঙ্গনে শপথ ইস্যুতে দিনের শুরুতে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রধান দলগুলোর অংশগ্রহণে নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার পথ সুগম হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা