Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের দিকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিলো আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ, যেখানে প্রতিনিধি দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।

প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা