Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৪:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার

মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর বার্তা মির্জা ফখরুলের

মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর বার্তা মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অব্যাহত রাখতে হবে এবং মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইন-শৃঙ্খলা যতটুকু খারাপ ছিলো, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে ইতোমধ্যে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সে চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং মন্ত্রিসভা সে পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করবে। সরকারের কর্মকাণ্ডের প্রতিটি স্তরে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

স্থানীয় সরকার কাঠামো প্রসঙ্গে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এ মন্ত্রণালয়কে একটি গতিশীল ও কার্যকর মন্ত্রণালয়ে রূপ দেয়া সম্ভব হবে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা এখন অত্যন্ত জরুরি। আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিপ্লবের পরপরই সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। প্রায় এক-দেড় বছর পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে, যা সরকারের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, একটি বিশেষ সময়ে তারা দায়িত্ব নিয়েছিলো এবং প্রয়োজনীয় অনেক কাজ সম্পন্ন করেছে। মূল চ্যালেঞ্জ ছিলো গণতন্ত্রে উত্তরণ—সেটি তারা সম্পন্ন করে দিয়েছে। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা অনেক ভালো কাজ করেছে, যোগ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য