Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ মার্চ ২০২৫

গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল

গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না: মির্জা ফখরুল
ফাইল ছবি

দেশ কঠিন সময় অতিক্রম করছে এবং এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই দেশবাসীর মূল আকাঙ্ক্ষা। আমাদের ঐক্যের মাধ্যমে সমস্যাগুলো নিরসন করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করব, এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মতামত দেয়ার, যাতে সবাইকে নিয়ে সামনে এগোতে পারি।

দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের পথে যাওয়ার বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা সম্ভব এবং সে সরকার প্রয়োজনীয় সংস্কার করবে।

বিএনপি ক্ষমতায় গেলে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপির ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য