Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জলদিই পূর্ণমাত্রায় চালু হতে পারে ভারতীয় ভিসা সেবা

জলদিই পূর্ণমাত্রায় চালু হতে পারে ভারতীয় ভিসা সেবা
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানিয়েছেন, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এসব ভিসা পুনরায় চালুর লক্ষ্যে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অচিরেই সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ও প্রশাসনিক কারণে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে দেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে ভিসা সেবা পুনরায় স্বাভাবিক হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত। দুই দেশের জনগণই এ দীর্ঘমেয়াদি ও ইতিবাচক সম্পর্কের মূল শক্তি। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর বন্ধন এ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা