Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

পাসপোর্টে স্টিকার নয়

যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য আসছে ই-ভিসা

যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য আসছে ই-ভিসা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দেয়া এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। নতুন ব্যবস্থার আওতায় ২৫ ফেব্রুয়ারি থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন হবে, তারা আর পাসপোর্টে প্রচলিত ভিসা স্টিকার পাবেন না। এর পরিবর্তে দেয়া হবে ই-ভিসা।

অর্থাৎ, ভিসা অনুমোদনের তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণকারীরা ডিজিটাল পদ্ধতিতেই তাদের ভিসা সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবেন।

ব্রিটিশ হাইকমিশন এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের সরকারি ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে।

নতুন এ ব্যবস্থা ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত এবং নিরাপদ করবে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা