Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২০ জানুয়ারি ২০২৬

নির্বাচনী নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশে ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা

বাংলাদেশে ফের চালু হলো অন-অ্যারাইভাল ভিসা
প্রতীকি ছবি

নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন-অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ফলে আগের নিয়মেই আবারও বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা কার্যকর করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। এর ফলে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক বিদেশি নাগরিকরা এখন বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে অবস্থিত একাধিক বাংলাদেশ দূতাবাস থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি দেয়নি।

এর আগে নির্বাচন ঘিরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছিলো। সে সময় বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসার আগে নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু হলেও ইমিগ্রেশন বিভাগকে কঠোর যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অবস্থানের তথ্য যাচাই করে ভিসা ইস্যু করতে বলা হয়েছে। কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় বিভিন্ন দেশের নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন।

এর আগে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। তিনি বলেছিলেন, হুট করে যেন কেউ দেশে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য আগাম ভিসা নিয়ে আসার ওপর জোর দেয়া হয়েছিলো। তবে যাদের ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ও বৈধ, তাদের বাংলাদেশে প্রবেশে কোনও বাধা দেয়া হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা