Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬

চালু হলো আইভ্যাকের নতুন সিস্টেম

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম
প্রতীকি ছবি

ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন এ অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে সাইনআপ ও স্লট বুকিং কার্যক্রম শুরু হয়েছে।

আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আবেদনকারীদের জন্য নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের সুযোগ দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন ব্যবস্থায় প্রতিদিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে উন্মুক্ত হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ না হলে স্লট বুক করার সুযোগ থাকবে না।

এর আগে আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার লিংক আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রোববারসহ পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এ নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আইভ্যাক আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ না করার জন্য সতর্ক করেছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানাই ব্যবহার করতে হবে। সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলের মাধ্যমে এবং আরেকটি ওটিপি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হলে সাইনআপ প্রক্রিয়া শেষ হবে।

সাইনআপ শেষ করার পর আবেদনকারীকে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত স্লট নির্বাচন করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর আবেদনকারীকে ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে বলে জানিয়েছে আইভ্যাক।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা