Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদ অচল হবে: নাহিদ

সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদ অচল হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে তারা রাজপথে নামার প্রস্তুতি নেবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার প্রশ্নে স্পষ্ট রোডম্যাপ না থাকলে সংসদ কার্যকরভাবে চলতে পারবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, বলেন তিনি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দাবি উপেক্ষিত হলে আন্দোলনের পথেই হাঁটবে তার দল।

বিচার প্রসঙ্গে তিনি দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে ‘জুলাইয়ের যোদ্ধা’ ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তার ভাষায়, চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু সে আন্দোলনের সুফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, আন্দোলনের লক্ষ্য শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ছিলো না; বরং স্বৈরাচারী কাঠামোর অবসানই ছিলো মূল উদ্দেশ্য। সে কাঠামো এখনও বহাল আছে বলেও মন্তব্য করেন তিনি।

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-কে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি সরকার ঋণখেলাপীদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা সংবিধান সংস্কার, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ