Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ই খোলা হচ্ছে আ.লীগের অফিস: নাহিদ 

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ই খোলা হচ্ছে আ.লীগের অফিস: নাহিদ 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস খোলার পেছনে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ রয়েছে। তিনি বলেন, বিএনপির অনুমোদন ছাড়া আওয়ামী লীগ এমন পদক্ষেপের সাহস পেতো না। একই সঙ্গে নাহিদ হুঁশিয়ারি দিয়ে জানান, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে দলীয় পর্যালোচনা করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, বিভিন্ন জেলায় খোলা আওয়ামী লীগের অফিস বন্ধ না হলে প্রশাসনের জবাবদিহি চাওয়া হবে। তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেয়া হবে এবং সে জন্য সরকারকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাশাপাশি কিছু গণমাধ্যমের এ বিষয়টি ব্যাপকভাবে প্রচার করার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

নতুন সরকারের সময় থেকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ। তিনি উল্লেখ করেন, কোনও দলীয় গণমাধ্যম চাই না, তবে ইতোমধ্যে সে প্রবণতা দেখা যাচ্ছে এবং আশা করেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে নাহিদ আইনশৃঙ্খলা নিশ্চিত করা, পুলিশে দলীয়করণ বন্ধ, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, মব সংস্কৃতি রোধ, বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ, নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে আনার মতো বিষয়েও নতুন সরকারের প্রতি আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা