Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ

বিএনপি-আ.লীগ সন্ত্রাসীরা হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করেছে: নাহিদ
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ অভিযোগ করেন।

তিনি জানান, বুধবার দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে আব্দুল হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। সেখানে তার গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা প্রথমে হামলা শুরু করে এবং পরে আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী এতে যোগ দেয়। হামলায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

নাহিদ ইসলাম বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন হামলা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করে। এর মাধ্যমে সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক নির্বাচনের পর থেকে হাতিয়ায় সংঘটিত প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা