Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:২৬, ২৫ জানুয়ারি ২০২৫

নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে ইকবাল হাসান মাহমুদ টুকু

নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে

নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মির্জা ফখরুলের সাক্ষাৎকারের পর অন্তর্বর্তী সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

গত মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। তার এ সাক্ষাৎকারের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন<<>> রাজনৈতিক দল করলে পদ ছেড়ে দেবো: নাহিদ ইসলাম

এ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে অযৌক্তিক কিছু দেখি না। মহাসচিব বলেছেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত হবে। আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছি। আপনি সরকারের থেকে বিএনপি’র বিরুদ্ধে বক্তব্যে দেবেন। আবার দল গঠন করে নির্বাচন অংশগ্রহণ করবেন, তাহলে তো নিরপেক্ষতা হলো না। সুতরাং নির্বাচন করতে হলে পদত্যাগ করতে হবে।

বিএনপি যতদ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় বলেও জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী