গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবো: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে কোনোভাবেই সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ দাবি থেকে সরে আসতে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ ও প্রলোভন দেয়া হচ্ছে। তবে জনগণের রায়ের প্রশ্নে কোনও চাপ বা লোভই জামায়াতকে অবস্থান পরিবর্তনে বাধ্য করতে পারবে না।