Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ৪ জুন ২০২৫

সরাসরি ভোটে আপাতত অনাগ্রহ

সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১০০ চায় বিএনপি

সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১০০ চায় বিএনপি
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে আপাতত এসব আসনে সরাসরি ভোট নয়, আগের মতো দলীয় মনোনয়ন পদ্ধতির পক্ষেই অবস্থান নিয়েছে দলটি। বিএনপির মতে, সরাসরি নির্বাচনের জন্য এখনো উপযুক্ত অবস্থা তৈরি হয়নি।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে মঙ্গলবার (৩ জুন) এ প্রস্তাব দেয় বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিএনপির অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে সংরক্ষিত নারী আসন ৫০টি। বিএনপির পক্ষ থেকে এটি ১০০-তে বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। অধিকাংশ দলই এ প্রস্তাবে একমত হলেও নির্বাচন পদ্ধতি বিষয়ে এখনও কোনও ঐকমত্য হয়নি। এ ইস্যু আরও আলোচনার জন্য রাখা হয়েছে।

সরাসরি ভোটের বিপক্ষে অবস্থান ব্যাখ্যা করে সালাহউদ্দিন বলেন, ঘূর্ণায়মান কিংবা সরাসরি পদ্ধতি এখনও দেশের রাজনৈতিক বাস্তবতায় সেভাবে গ্রহণযোগ্য নয়। সমাজ এবং রাজনৈতিক প্রক্রিয়ার আরও অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে সরাসরি ভোটের পথ তৈরি হতে পারে। আপাতত দলীয় মনোনয়নের মাধ্যমে নির্বাচনই কার্যকর বলে মনে করে বিএনপি।

নারীর সার্বিক অবস্থান বিবেচনায় বিশেষ বিধান হিসেবে সংরক্ষিত নারী আসনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নারীরা এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেনি। সমাজ একটি পরিপক্ব অবস্থানে না পৌঁছানো পর্যন্ত এ বিশেষ ব্যবস্থা রাখা জরুরি।

বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটি নিয়েও আলোচনা হয়। বিএনপি কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের সদস্যদের দিতে প্রস্তাব করেছে। তাদের মতে, এতে সংসদে জবাবদিহিতা ও ভারসাম্য নিশ্চিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কতটি কমিটির সভাপতির পদ বিরোধী দলের হাতে যাবে এবং কোন কোন মন্ত্রণালয়— এসব বিষয় এখনই নির্ধারণ হয়নি। সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যা অনুযায়ী এ সিদ্ধান্ত আসবে ভবিষ্যতে।

বৈঠকে আরও উপস্থিত ছিল জামায়াতে ইসলামী, এলডিপি, এনসিপিসহ মোট ২৮টি রাজনৈতিক দল ও দুটি রাজনৈতিক জোট। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় সংস্কার, সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া এবং সংসদীয় জবাবদিহি— এসব নিয়ে দ্বিতীয় দফার আলোচনা হয়।

ঈদের ছুটির আগে এটিই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর শেষ দফার বৈঠক। সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু