Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসন

তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন

তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
ছবি: সংগৃহীত

টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান–এর স্ত্রী ফাহমিদা হক জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন।

ফাহমিদা হক বর্তমানে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ–এর পরিচালনা পর্ষদের সদস্য। একই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন তার স্বামী জিল্লুর রহমান।

নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা ফাহমিদা ঢাকায় বেড়ে উঠেছেন। তার ব্যক্তিগত জীবনবৃত্তান্তে স্বামী হিসেবে জিল্লুর রহমানের নাম উল্লেখ না থাকলেও বাবা জহিরুল হকের নাম রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের মিশ্রণ দেখা গেছে। তালিকায় সাবেক সংসদ সদস্য রয়েছেন ১০ জন। পাশাপাশি নতুনদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে ছাত্রদলের সহসভাপতি মানসুরা আক্তার।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার নেয়ার পর চূড়ান্তভাবে এ তালিকা নির্ধারণ করেছেন।

এবারের তালিকায় একাধিক কেন্দ্রীয় নেতার স্ত্রী ও সন্তানরাও মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, ব্যারিস্টার সাকিলা ফারজানা, শিরীন সুলতানা এবং বীথিকা বিনতে হুসাইন।

অন্যদিকে, প্রার্থী তালিকায় সুবর্ণা সিকদার (ঠাকুর)–এর নাম প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ–এর একটি উপজেলা কমিটির পদে ছিলেন। এ বিষয়ে তার বক্তব্য, অনুমতি ছাড়াই তাকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিলো এবং তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা