Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ৩১ জানুয়ারি ২০২৫

অসুস্থ বাবর দুবাই হাসপাতালে, যাচ্ছিলেন সৌদি

অসুস্থ বাবর দুবাই হাসপাতালে, যাচ্ছিলেন সৌদি
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। পরে তাকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে (অ্যামিরাটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়েন। পরে দুবাইতে বিমান অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

তিনি আরও বলেন, স্যার এখন দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

হায়দার জানান, লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলেও রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছানোর পর জানতে পারেন লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এর পর মক্কায় ওমরাহ পালনের কথা ছিল।

পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর।  তিনি সেখানে কয়েকদিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত