Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৪ আগস্ট ২০২৬

টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার

টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

টেলিভিশনের টকশোতে বিরোধী দল নিয়ে যত বেশি কটূক্তি ও নেতিবাচক মন্তব্য করা হয়, সরকারি দফতরে তত বেশি পদোন্নতি মেলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার বর্তমানে সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিরোধী দল দমনের রাজনীতি করছে। তার ভাষায়, টকশোতে বসে বিরোধী দল নিয়ে যত বেশি কটূক্তি করা হয়, সরকারি দফতরে তত বেশি প্রমোশন দেয়া হয়।

তিনি অভিযোগ করেন, সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জামায়াতের এ নেতা দাবি করেন, মহেশখালীর এলএনজি অবকাঠামো প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই বর্তমানে সারা দেশে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনেক গ্রাহক ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা