Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ২৮ অক্টোবর ২০২৫

নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে: গোলাম পরওয়ার

নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদকে কার্যকর করার লক্ষ্যে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চায়, তারা মূলত জুলাই সনদকে অকার্যকর করতে চায়। জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা ভ্রান্ত যুক্তি দেখাচ্ছে, কিন্তু এদেশের জনগণ এতটা সরল নয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। গণভোট নিয়ে দোদুল্যমানতা বা কালক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের ‘লগি-বৈঠার তাণ্ডবে’ সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, তিন-চার দশক আগের ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা সাজিয়ে বিচার হতে পারে, কিন্তু ২৮ অক্টোবরের প্রকৃত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হচ্ছে না—এটাই জাতির প্রতি অবিচার।

তিনি দ্রুত বিচার আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান শুরু হয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করে ইনসাফ ও ন্যায়ের নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ না করে অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করতে চায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা বিজয়নগর, কাকরাইল হয়ে শান্তিনগর অভিমুখে অগ্রসর হয়। মিছিলে অংশ নেয়া হাজারো নেতাকর্মী ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা