Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ৬ এপ্রিল ২০২৬

বিএনপি ‘ফ্যাসিবাদী পথে’ হাঁটছে: গোলাম পরওয়ার

বিএনপি ‘ফ্যাসিবাদী পথে’ হাঁটছে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে—এমন অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার।

রোববার বিকেলে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল-এর নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। এ সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়েছিলো।

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়ার কথা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা করেনি। বরং এখন দলটি সংবিধান সংস্কার আদেশ বাতিলের প্রস্তাব এনে গণভোটের ফল অস্বীকার করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করেছে। কিন্তু দলটি সে রায় মেনে নিতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। এতে করে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকেই এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বগুড়া উপনির্বাচনের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এ নেতা। তার অভিযোগ, সরকারি দলের সমর্থকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দলটি ‘মুনাফেকি’ করেছে।

সভায় প্রার্থী আবিদুর রহমান সোহেলের ১৪ দফা নির্বাচনি ইশতেহার ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা