Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি নিলে চাঁদা, আপনারা নিলে হাদিয়া: মির্জা আব্বাস

বিএনপি নিলে চাঁদা, আপনারা নিলে হাদিয়া: মির্জা আব্বাস
ফাইল ছবি

আমরা নিলে চাদা আর তারা নিলে হাদিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।

বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে। অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে

তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করতে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন। 

সবার দেশে/এমকেজে 

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড