Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল

‘গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই’

‘গণহত্যাকারী ও সন্ত্রাসীদের বিএনপিতে ঠাঁই নাই’
ছবি: সবার দেশ

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না।

শীতার্তের কষ্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম সরকার শীতার্তদের পাশে দাঁড়াবেন৷ অথচ আমাদের নজরে তা আসেনি। তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি৷

দলটির মহাসচিব আরো বলেন, দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি মমিনুল হক বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই
 

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা