Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ৭ মার্চ ২০২৫

ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি: ছাত্রদল

ছাত্রলীগকে পুনর্বাসন করছে এনসিপি: ছাত্রদল
ছবি: সবার দেশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন, উল্টো সারজিস আলমের শোডাউনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই-আগস্টের গণহত্যার আসামিদের দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্রসংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন হচ্ছে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। দেশের যেকোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

ছাত্রদল নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সারজিস আলমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—এমন দাবি করে রাকিবুল ইসলাম বলেন, সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাই়ভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। পূর্বের রেষারেষির জের ধরে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় তার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিন্তু দুঃখজনকভাবে সারজিস এ ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

ছাত্রদল সভাপতি আরও বলেন, সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও টোকাই’ হিসেবে উল্লেখ করে নর্থ সাউথসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এ ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলমের বক্তব্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলমের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেখানে আমরা আসলে কোনো নতুনত্ব দেখতে পাইনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচন হয়নি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়।

এদিকে রমজানে এনসিপির গণ-ইফতার কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। নাছির উদ্দীন বলেন, এনসিপি নেতারা বলেছেন, প্রতিদিন ইফতার করাতে ৩ লাখ টাকা ব্যয় হচ্ছে। সে হিসাবে মাসে ৯০ লাখ টাকা খরচ হবে। আমরা জানতে চাই, সাধারণ ছাত্রদের একটি সংগঠনের পক্ষে তারা কীভাবে এ বিপুল টাকা উপার্জন করছেন। তাদের এ অর্থের উৎস কী, আমরা জানতে চাই।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮