Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৯, ৯ মার্চ ২০২৫

ছাত্রদলের প্রশংসায় শিবির সভাপতি

ছাত্রদলের প্রশংসায় শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সব ছাত্রসংগঠন ভালো কাজের প্রতিযোগিতা করবে, এমনটাই আশা করেন শিবির সভাপতি।

শনিবার (৮ মার্চ) রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন জাহিদুল ইসলাম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট। শনিবার ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আয়োজনের কথা জানানো হয়।

ছাত্রদলের এ আয়োজনের একটি ফটোকার্ড শেয়ার দিয়ে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মাশা-আল্লাহ।

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। আশা করি, হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী