Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ১০ মে ২০২৫

বিএনপি সরকারকে সফল দেখতে চায়

পলাতক শক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান

পলাতক শক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ যে দলটি গত দেড় দশক ধরে গণতন্ত্র হরণ করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, তাদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, জনগণ আজ দুটি বিষয়ে একমত– বাংলাদেশ যেন আর কখনো পরনির্ভরশীল বা তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয় এবং গণতন্ত্রবিরোধী পলাতক শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ত্রিপিটক পাঠ করেন ভিক্ষু এম ইন্দ্র বংশ, সুধর্ম, সমৈত্রী রতন ও আনন্দ প্রিয় শ্রমণ।

তারেক রহমান বলেন, এ দুটি বিষয়ে জনগণ আপসহীন। রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিজেও সেটি অনুভব করি। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলও এ দাবি ও প্রত্যাশার সঙ্গে একমত।

অবৈধ শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের দাবি

তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে অবৈধ সংসদ ও সরকার গঠনে যারা জড়িত ছিলো, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। গণতন্ত্রবিরোধী অপশক্তি, গুম-খুন, দুর্নীতি ও আয়নাঘরের প্রতিষ্ঠাতাদের পুনর্বাসনে জনগণ কোনোভাবেই আগ্রহী নয়, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্বচ্ছতা ও জবাবদিহির সরকার চায় বিএনপি

তিনি বলেন, বিএনপি জনগণের স্পষ্ট মতামতকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের অবস্থান তুলে ধরেছে এবং বারবার সরকারের কাছ থেকে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়ে এসেছে।

তারেক রহমান বলেন, বিএনপি চায় এ অন্তর্বর্তী সরকার সফল হোক। তবে সরকার কী করছে, কী করতে যাচ্ছে—এ বিষয়ে জনগণের জানার অধিকার আছে। তাই সরকারের প্রতিটি কার্যক্রম স্বচ্ছভাবে জনসমক্ষে উপস্থাপন জরুরি।

গণমাধ্যম ও গণতন্ত্র

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের সময় যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তা বারবার আলোচনায় থাকা দরকার। অতীতের ভুলচুক ও বিভ্রান্তি সরিয়ে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করেন, স্বৈরতান্ত্রিক সময়কালে বারবার জঙ্গি হামলা কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে শাসকগোষ্ঠী তাদের লুটপাট ও ব্যর্থতা আড়াল করতে চেয়েছিলো। ধর্মীয় সংখ্যালঘুদের পুঁজি করে সমাজে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া হয়েছিলো।

নাগরিক তদন্ত কমিশনের পরিকল্পনা

বিএনপি ক্ষমতায় এলে অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনের কারণ অনুসন্ধানে সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে এ প্রশ্নগুলোর উত্তর বের করাই হবে আমাদের দায়িত্ব।

ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান

তিনি বলেন, কেউ যেন আর ভোটাধিকার হরণ করতে না পারে—এ জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জবাবদিহি-নির্ভর একটি সরকার প্রতিষ্ঠার জন্য আজ প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান এবং সঞ্চালনা করেন সুভাষ চন্দ্র চাকমা। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা