Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৫, ১৭ মে ২০২৫

আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
ছবি: সংগৃহীত

‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়’—এ প্রতিপাদ্য সামনে রেখে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

একই আয়োজনে ‘জাতীয় যুবশক্তির’ মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নামও প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক কমিটি ১৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠিত হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হয়। মঞ্চে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সে সময়কার স্লোগান ও গানও পরিবেশিত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা