Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ১৪ মে ২০২৫

শুক্রবার গুলিস্তানে আত্মপ্রকাশ করবে দলটির যুব সংগঠন

এনসিপির ‘জাতীয় যুবশক্তি’ আসছে 

এনসিপির ‘জাতীয় যুবশক্তি’ আসছে 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী শুক্রবার। রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। এ সময় যুব উইংয়ের সমন্বয়কারী তারিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ ও নাহিদা বুশরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা দেশের প্রতিটি জেলা ঘুরে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের মতামতের ভিত্তিতেই জাতীয় যুবশক্তি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, তা শত বছরে একবার আসে। দেশের ৪০ শতাংশ জনগণ তরুণ—এ শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশের উন্নয়ন অসম্ভব। জাতীয় যুবশক্তি সে লক্ষ্যে তরুণদের সংগঠিত করবে।

এনসিপি নেতারা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় তরুণদের যে ভূমিকা ছিলো, তা থেকেই প্রমাণ হয়েছে—তারা চাইলে রাষ্ট্রের নীতিনির্ধারণীতেও পরিবর্তন আনতে পারে। জাতীয় যুবশক্তির লক্ষ্য হবে সে তরুণদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারির ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের হাত ধরেই এনসিপির আত্মপ্রকাশ ঘটে। পরে সংগঠনটি দ্রুত সম্প্রসারণে নানা উইং গঠন করে। ইতোমধ্যে স্বাস্থ্য, নারী, শ্রমিক, আইনজীবী ও ডিপ্লোমা প্রকৌশলীসহ একাধিক শাখা কার্যক্রম শুরু করেছে।

তরুণদের উদ্দেশে তৈরি এ নতুন প্ল্যাটফর্ম ‘জাতীয় যুবশক্তি’ আগামী দিনগুলোতে কতটা প্রভাব ফেলতে পারে, তা এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য