Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ১৯ মে ২০২৫

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলন: সালাহউদ্দিন

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলন: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবি জানিয়ে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১৯ মে) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে ঢাকায় চলমান আন্দোলন আরও ব্যাপক আকার নিতে পারে। সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে বৃহত্তর আন্দোলন।

তিনি আরও বলেন, ডিসেম্বরে নিরপেক্ষ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মান রক্ষা হবে কি না, তা নিয়েও আমরা সন্দিহান।

সরকারকে একহাত নিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, হাসিনার পতন হয়েছে নিষ্ঠুরভাবে, পরিণতিও করুণ হবে—এটা ইতিহাসই বলে। স্বৈরাচারের আর কোনো প্রত্যাবর্তন যেন বাংলাদেশে না ঘটে, সে পথ রুদ্ধ করতে হবে।

তিনি আওয়ামী লীগকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়ে বলেন, এ দল আর কখনও রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারণ করবে আদালত।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা যখন নির্বাচন চাই, তখন অন্তর্বর্তী সরকার খুব অস্বস্তিতে পড়ে। কিন্তু এ পরিস্থিতিতে একটি নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনও পথ নেই।

সিলেটের ৪ জেলা ও মহানগরের বিএনপির পাঁচটি ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকি, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীসহ নেতৃবৃন্দ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা