Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৫, ১৮ জুন ২০২৫

সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দলের হাতে থাকবে: সালাহউদ্দিন 

সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দলের হাতে থাকবে: সালাহউদ্দিন 
ফাইল ছবি

জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতি হবেন বিরোধী দলের সংসদ সদস্যরা—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবিধান সংশোধনী নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের বিরতিতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, বিরোধী দলের সদস্যদের হাতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির সভাপতির দায়িত্ব থাকবে। সরকার এবং সংসদ উভয়ের জবাবদিহিতা নিশ্চিত করতেই আমরা এ প্রস্তাব রাখছি।

সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত আলোচনার অগ্রগতি তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, সব রাজনৈতিক দলই এ বিষয়ে একমত হয়েছে যে, আস্থা ভোট এবং অর্থবিল—এ দুটি বিষয়ের ক্ষেত্রে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্ত মানতেই হবে। তবে এসব ছাড়া অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবেন। জাতীয় সনদে এ বিষয়টি পরিষ্কারভাবে অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সব দলের স্বাক্ষর থাকবে।

এ সময় সালাহউদ্দিন জানান, বিএনপি অতিরিক্ত একটি লিখিত প্রস্তাব দিয়েছে যাতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট না দেয়ার সুপারিশ করা হয়েছে। বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এ সুপারিশ অন্তর্ভুক্তির সুযোগ থাকবে বলে জানান তিনি।

নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসন রাখার বিষয়েও প্রায় সব দল একমত হলেও নির্বাচনী পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সালাহউদ্দিন আহমদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা