Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১০ জুন ২০২৫

আপডেট: ০০:৩১, ১০ জুন ২০২৫

বন্দর বিদেশিদের দেয়ার এখতিয়ার অনির্বাচিতদের নেই: সালাহউদ্দিন আহমদ

বন্দর বিদেশিদের দেয়ার এখতিয়ার অনির্বাচিতদের নেই: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কিংবা রাখাইন করিডর বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার মতো জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সরকারই এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে। কোনো অস্থায়ী বা অনির্বাচিত সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এপ্রিল মাস বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নয়। পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজানের কারণে ওই সময় নির্বাচন হলে অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি হবে না।

তিনি জানান, বিএনপি চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক।

এ সময় সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণ কাজও পরিদর্শন করেন। তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। এ কার্যালয়কে আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন বলে বিএনপির অভিযোগ রয়েছে।

এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কোনও অস্থায়ী প্রশাসন জাতীয় সম্পদ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিলে তা জনগণের সঙ্গে অবিচার হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা