Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ২৬ জুন ২০২৫

আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কার নিয়ে যতটা না আলাপ-আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি খাওয়াদাওয়া হচ্ছে। তারপরও বিএনপি আশাবাদী, চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারবো।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমেই রোপণ হয়েছিলো। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, তবে সেটি কখন, কীভাবে হবে, তা তখন আমাদের জানা ছিলো না।

সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এটি ফ্যাসিবাদ প্রতিরোধের অন্যতম ধাপ। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সেটিই গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। সাংবাদিকরা যাতে মালিকের নয়, বিবেকের চাকরি করেন, সেটি নিশ্চিত করতে হবে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে আছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচন কমিশন যদি সত্যিকারের নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে ফ্যাসিবাদ রোধ সম্ভব। শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করলেই ফ্যাসিবাদ ঠেকানো যাবে না, এর জন্য প্রয়োজন সমন্বিত সংস্কার।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা