Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৭ জুলাই ২০২৫

জাতীয় ঐক্যমতের বিষয়ে আশাবাদী বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐক্যমতের বিষয়ে আশাবাদী বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য যাতে তার নির্ধারিত পরিধির বাইরে কোনো নতুন অঙ্গ বা সংস্থা গড়ে না ওঠে, যা প্রধানমন্ত্রীর কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে— সে কারণেই বিএনপি এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হয়নি। এটিই ছিল বিএনপির মূল শর্ত।

রবিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, দেশে যাতে আর কোনো স্বৈরাচারের উত্থান বা ফ্যাসিবাদের বিস্তার না ঘটে, সে বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণের বাধ্যবাধকতা না থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না।

আলাপ-আলোচনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী যে, শেষ পর্যন্ত একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। আলোচনার উদ্যোগ চলছে। তবে আমরা চাই না, এ আলোচনা অযথা দীর্ঘায়িত হোক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ বিষয় ও সাংবিধানিক বিষয়ে একটা সমাধান ও ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আমরা বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা