Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫, ২ জুলাই ২০২৫

দেশের স্বার্থে বিএনপি যে কোনও ছাড় দিতে প্রস্তুত: তারেক রহমান

দেশের স্বার্থে বিএনপি যে কোনও ছাড় দিতে প্রস্তুত: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে কোনও বিষয়ে ছাড় দিতে প্রস্তুত। তবে দলের ক্ষতি বা সুনামহানি হলে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে আগামী দিনে প্রায় সাড়ে ১২ কোটি ভোটার থাকবে। তাদের যেন ব্যালটের মাধ্যমে মত প্রকাশের সুযোগ থাকে, সেটি নিশ্চিত করতে হবে। কেউ যেন এ ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এ অর্জন যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, বিএনপির পরিচয় শুনলেই সাধারণ মানুষের মনে আশা জাগে। তাই প্রত্যেক নেতাকর্মীকে নীতি, আদর্শ ও সৎভাবে চলতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।

রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের প্রথম প্রস্তাব বিএনপি দিয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি যদি ছাড় না দিতো, তাহলে অন্যরা এতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারতো না। বিএনপি বড় দল, তাই আমাদের দায়িত্বও বড়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ছাড় দিচ্ছি।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ যখন সংকটে পড়েছে, তখন বিএনপি-ই সামনে থেকেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের অনুপস্থিতিতে দেশের শৃঙ্খলা ধরে রেখেছিলো বিএনপি।

দলের ভেতরেও গণতন্ত্র চর্চার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই ভিন্নমতকে গুরুত্ব দিই, শুনি এবং সমাধানের চেষ্টা করি।

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে