Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৯ জুলাই ২০২৫

ঋতুপর্ণার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ঋতুপর্ণার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

বুধবার (৯ জুলাই) সকালে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে ঋতুপর্ণার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যানসারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতুপর্ণা খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেন এ তরুণ ফুটবলার।

সবার দেশ/এফএস 

 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত