Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ৫ জুন ২০২৫

ফেসবুকে তারিক চয়নের পোস্ট

তারেক রহমান কবে ফিরবেন জানালেন সালাহউদ্দিন

তারেক রহমান কবে ফিরবেন জানালেন সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী তিন মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৪ জুন (বুধবার) দিবাগত রাতে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি সামাজিক মাধ্যমে 'তারিক চয়ন' নামে পরিচিত। ওই ভিডিওতেই সালাহউদ্দিন আহমদ এ তথ্য দেন।

ভিডিওতে উপস্থাপিকা জানতে চান, অনেকে অপেক্ষা করছেন, তারেক রহমান কবে দেশে আসবেন?
উত্তরে সালাহউদ্দিন বলেন, এখন বলতে পারি উনি খুব শিগগিরই ফিরবেন ইনশাল্লাহ। তবে দিন-তারিখ বলতে পারবো না।

এ সময় প্রশ্ন আসে—তিন মাসের মধ্যে?
জবাবে সালাহউদ্দিন বলেন, তারও আগে।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদিও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আগে অনেকবার গুঞ্জন উঠেছে, এবার তা সরাসরি একজন শীর্ষ নেতার মুখ থেকেই এলো।

তবে বাস্তবে তিনি কবে ফিরবেন, সেটাই এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা