Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১০ জুলাই ২০২৫

সারজিস আলমের প্রতীক বিতর্কে মন্তব্য

শাপলা ‘প্রতীক’ না হতে পারলে ধানের শীষও পারবে না

শাপলা ‘প্রতীক’ না হতে পারলে ধানের শীষও পারবে না
ছবি: সংগৃহীত

জাতীয় প্রতীক সংক্রান্ত আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, শাপলা ফুল জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। সে হিসাবে শাপলার মতোই ধানের শীষ, পাট পাতা কিংবা তারা প্রতীক হিসেবে ব্যবহারে বৈধতা থাকা উচিত।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

সারজিস লেখেন, জাতীয় প্রতীকের যেকোনও একটি অংশ যদি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করা যায়, তাহলে শাপলাও প্রতীক হতে পারবে। আর যদি শাপলা না পারে, তাহলে ধানের শীষও পারবে না।

তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। জাতীয় ফল কাঁঠাল তো অনেক আগেই একটি রাজনৈতিক দলের মার্কা হয়ে গেছে। তাহলে ভয় কিসের?

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শাপলা প্রতীককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক দেখা দিয়েছে। সারজিস আলমের মন্তব্য সে বিতর্কে নতুন রসদ যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা