Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩২, ২৩ জুন ২০২৫

কাঁঠাল এক দলের প্রতীক, শাপলায় জটিলতা নেই: নাহিদ

কাঁঠাল এক দলের প্রতীক, শাপলায় জটিলতা নেই: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ‘শাপলা’। যদিও এটি দেশের জাতীয় ফুল, তবুও প্রতীক হিসেবে এতে কোনো আইনগত জটিলতা নেই বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২২ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শাপলা একা জাতীয় প্রতীক নয়। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতীক কাঁঠাল, যা আমাদের জাতীয় ফল। আবার ধানের শীষও রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। সুতরাং শাপলাও রাজনৈতিক প্রতীক হতে পারে।

নাহিদ আরও বলেন, বর্তমানে যে প্রতীকগুলো আছে, তার মধ্যে অনেক ভালো বিকল্প নেই। আমরা চাই, কমিশন নতুন প্রতীক অন্তর্ভুক্ত করুক। এতে জনগণের সঙ্গে দলের প্রতীকের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সংস্কার ইস্যুতে দলটির অবস্থানও পরিষ্কার করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলছে, তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই ঘোষণাপত্র ও সনদের আলোকে আমরা নির্বাচনের প্রস্তুতি নেবো। বিচার ও সংস্কার এখন আমাদের প্রধান অগ্রাধিকার।

নাহিদ জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সিইসিকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ, তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে, সবাই মিলে একটি সরকার গঠন করাই হবে আমাদের পরবর্তী লক্ষ্য।

শাপলা প্রতীককে কেন্দ্র করে শুরু হওয়া এ আলোচনা এখন শুধুই প্রতীকের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি হয়ে উঠছে বড় একটি রাজনৈতিক বার্তার প্রতিচ্ছবি। এনসিপির নেতৃত্ব চাইছে নতুন প্রতীক, নতুন ধারা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিতে সামনে এগোতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা