Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২৯, ৪ আগস্ট ২০২৫

জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপি যে কোনো মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনসহ তাদের জবাব প্রদান করেছে। তিনি দাবি করেন, সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে এই জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রের প্রস্তাবে বিএনপি ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছিল। প্রস্তাবে ২৬ মার্চকে উপস্থাপন না করার বিষয়ে বিএনপি দ্বিমত জানিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তপশিলের মাধ্যমে দেওয়া হবে। সালাহউদ্দিন জানান, ঘোষণাপত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে, তা গৃহীত না হলে পাঠ শেষে দলটি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

তিনি আরও বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এবং বিএনপির সহযোগিতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ের ওপর আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, এর মধ্যে ১২টি বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে।

তিনি আরও জানান, মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বিএনপি এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত