Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪৯, ১০ জুলাই ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সংস্কার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া ঘরে ফেরার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এখন আর কোনো ফ্যাসিবাদী দোসরকে জায়গা দেয়া হবে না।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটায় মাগুরা শহরের ভায়না মোড়ে এনসিপির পদযাত্রা-পরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়েছে এ দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে। সে আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। যারা এ দেশের শাসনভার দখল করে বিদেশি প্রভুদের ইশারায় চলে, তাদের রাজনৈতিক পরাজয় নিশ্চিত করতে হবে।

নির্বাচন ইস্যুতে তিনি স্পষ্ট অবস্থান নিয়ে বলেন, জুলাই সনদ ঘোষণা ও সংস্কার কার্যকর হওয়ার আগে কোনও নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না। আগে চাই খুনি চক্রের বিচার, তারপর নির্বাচন। এর ব্যত্যয় ঘটলে আবারও রাস্তায় নামবে গণআন্দোলন।

এর আগে দুপুর দেড়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি চৌরঙ্গী মোড়, ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, আখতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

সভা শেষে নেতাদের বহর নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে মাগুরায় পৌঁছান দুপুর ১টা ৩০ মিনিটে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অনুষ্ঠিত এ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো মাগুরা শহরে ছিলো ব্যাপক গণজমায়েত ও উত্তেজনা। এনসিপি নেতারা তাদের দাবির পক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারিও দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা