Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ২৪ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ফজলুকে শোকজ

গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ফজলুকে শোকজ
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, ফজলুর রহমানের মন্তব্যে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এ কারণে কেন্দ্র থেকে তাকে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে আপনি ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে আপনার মন্তব্য দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। মহিমান্বিত এ গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আপনার অবস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্য অনেকের কাছে দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি আপনার বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে।

বিএনপির দাবি অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দলের প্রায় ৪৫০ জন নেতাকর্মীসহ ছাত্র-জনতার দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। আহত হয়েছেন ত্রিশ হাজারেরও বেশি। গণতন্ত্র পুনরুদ্ধারের এ বীরোচিত সংগ্রামকে আপনি অবমাননা করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শোকজ নোটিশে ফজলুর রহমানকে বলা হয়েছে, উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা