Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৫, ২৫ আগস্ট ২০২৫

বিএনপি নেতা ফজলুকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ

বিএনপি নেতা ফজলুকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ থেকে ডিগবাজী খেয়ে আসা বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। 

সোমবার (২৫ আগষ্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বিপরীত পাশে তার বাসার সামনের সড়কে তারা অবস্থান নেন।

জুলাই আন্দোলন নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা দ্রুত ফজলুর রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে শিল্পকলা একাডেমির ভেতরে অবস্থানরত সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন। ছাত্র-জনতা স্লোগান দিতে থাকেন এবং বাসার সামনে অবস্থান বজায় রাখেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, 

বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদের ‘রাজাকারের বাচ্চা’, ‘কালো শক্তি’ বলে অপমান করেছেন। তিনি বলেছেন আমরা ২৪ এ অভিনয় করেছি। আজকে আমরা দেখাচ্ছি গ্রেপ্তারের অভিনয় নয়, বাস্তব চিত্র।

তিনি আরও যোগ করেন, 

আমরা সুশীলভাবে আন্দোলন করেছি, কিন্তু মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার তার মূল্যায়ন করছে না। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। যারা ২৪-এর আন্দোলন খাটো করবে তাদের সঙ্গে সরাসরি মোকাবিলা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে গ্রেফতারের দাবি জানায়। আমরা তাদের বুঝিয়ে রাস্তার একপাশে সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা